বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে আলীকদম উপজেলায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ মধ্যে দিয়ে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার (২৫ জুন ) বিকাল সাড়ে তিনটার দিকে দলীয় কার্যালয়ে থেকে আনন্দ মিছিলটি বেরিয়ে আলীকদম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি মিলিত হয়। মিছিলে শত শত আওয়ামী লীগের নেতাকর্মী’সহ নানা পেশাজীবি’র মানুষ অংশ গ্রহনের দেখা যায়। স্লোগান ছিলো আমার টাকা, আমার সেতু, পদ্মা সেত, পদ্মা সেতু, শেখ হাসিনার অবদান, পদ্মা সেতুর নির্মাণ।
আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব কফিল উদ্দিনের উপস্থাপনায় সমাবেশে সভাপতি’র বক্তব্যে রাখেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাছির উদ্দীন বিএ। সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু দুংড়িমং মার্মা।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু সমর রঞ্জন বড়ুয়া। বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য জনাবা এনুছা মার্মা। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান জনাব ফেরদৌস রহমান। আলীকদম উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ’রা সমাবেশে উপস্থিত ছিলেন।
আলীকদম উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ শোভাযাত্রা পালিত হয়।