Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৩, ২০২২ , ৬:৪৭ অপরাহ্ণ

আলীকদমে ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ জয়নাল আবেদীন বান্দরবান : বান্দরবানে আলীকদম উপজেলায় পৈত্রিকভাবে বিক্রিত জমি জবর দখলের অপচেষ্টা ও ইউপি চেযারম্যান নাছির উদ্দিন কর্তৃক হুমকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী জনাব মোঃ ফরিদুল আলম। (১৩ জুন) সোমবার বিকালে ৪টার সময়ে নয়াপাড়া ইউনিয়ন শৈলকুঠি রিসোর্টে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাসিন্দার ব্যবসায়ী মোঃ ফরিদুল আলম লিখিত বক্তব্য পাঠ করে শুনান। লিখিত বক্তব্যে তিনি বলেন আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন কর্তৃক ক্ষমতার দাপট দেখিয়ে, তার পিতা ছিদ্দিক আহমদ হইতে ক্রয়কৃত জায়গা জবর দখলের অপচেষ্টা এবং অব্যাহত হুমকি ধমকি দিয়ে চলছে। সংবাদ সম্মেলনে বলেন বিগত ২৫ / ১১ / ১৯৭৮ ইং সালে দেশীয় দলিল মূলে ছিদ্দিক আহম্মদের নামীয় জমির হোল্ডিং নং ৩১৮, খতিয়ান নং ৮৩, দাগ নং ২৫৬৭-২৫৬৮,২৭০০ এর আন্দর ৩.০০ একর জমি হতে ১.০০ একর দ্বিতীয় শ্রেণীর জমি আমার পিতা মৃত সিরাজ আহম্মদ ক্রয় করেন। দেশীয় দলিল মূলে ক্রয় করার পর জমি রেজিঃ করার পূর্বে ছিদ্দিক আহম্মদ মৃত্যু বরণ করলে, রেজিস্ট্রি করার প্রয়োজনার্থে তার ওয়ারিশগণ থেকে তৎ সময়ে (২০/০৮/১৯৮৭) না দাবি ও ক্রয়কৃত জায়গা পুনরায় দখল বুঝাইয়া দেন। সেই সময় হতে উক্ত ক্রয়কৃত জায়গায় আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখল ও চাষাবাদ করে আসছি। বর্তমানে বিক্রেতা ছিদ্দিক আহম্মেদ এর ছেলে ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন গং লোভের বশীভূত হয়ে, আমাদের বসত ও চাষাবাদের জমির উপর জবর দখলের অপচেষ্টায় বিভিন্ন ধরণের হয়রানি করছে। চেয়ারম্যান নাছির উদ্দিন অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং অচিরেই উক্ত জমির দখল নিবেন বলে প্রকাশ্যে ঘোষনা দেন।

ভুক্তভোগী মোঃ ফরিদুল আলম সংবাদ সম্মেলনে আরো বলেন, মোঃ নাছির উদ্দিন চেয়ারম্যান প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার দাপট দেখাইয়া আমার বর্গা চাষীকে আতাত করে আমার ভোগ দখলীয় জমি হতে আমার পরিবারকে উচ্ছেদ করার পায়তারা চালায়। বিষয়টি নিয়ে গত ৩১/০৩/২০২২ ইং তারিখে আদালতের শরনাপন্ন হই। আমার আবেদন আদালত আমলে নেয়। বিগত- ৩১/০৩/২০২২ ইং বিজ্ঞ আদালত ফৌজদারী কার্যবিধি -১৪৫ ধারা জারি করে। আদালত আসামীদ্বয়কে তাহাদের নিকট উক্ত জমির কোন প্রকার দলিল থাকিলে উপস্থাপনের আদেশ দেন। উপরন্তু তাহারা আদালতের আদেশ অগ্রাহ্য করিয়া আমার ভোগ দখলীয় জমি অবৈধ অনুপ্রবেশ সহ জবর দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বলেন।

 

প্রিন্ট করুন