কবির খান : গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ীতে মেট্রো স্কুল এন্ড কলেজের বিদায় অনুষ্ঠান ২০২২ ইং ব্যাচের পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২জুন রবিবার সকাল ১০ টার সময় স্কুলের হলরুম প্রতিষ্ঠানের প্রসাসক মো. নুরে- আলম বাবুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হেলাল উদ্দিন সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ, মো. আনিছুর রহমান মাস্টার সাধারণ সম্পাদক গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মো. জাহাঙ্গীর আলম পরিচালক মেট্টো স্কুল এন্ড কলেজ ও সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগ,পরিচালক হাজী আখতার উজ্জামান,মনোয়ার হোসেন মিন্টু, কাজী নজরুল ইসলাম পরিচালক কোনাবাড়ী পপুলার হাসপাতাল,মো. এমারত হোসেন, ডা. রিপন,সাইফুল ইসলাম, আনিসুর রহমান, মহানগর সেচ্ছাসেবক লীগের সদস্য এ আর নয়ন,কোনাবাড়ী থানা ছাত্র লীগের সভাপতি প্রার্থী মো. হারুন অর রশীদ সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা,ছাত্র ছাত্রীবৃন্দ।
দোয়া মিলাদ মোনাজাত ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।