Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৮, ২০১৯ , ১:৩৯ অপরাহ্ণ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

লেখকঃ আজকালের কণ্ঠ

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। ৯ নভেম্বর রাতে অথবা ১০ নভেম্বর সকালের দিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়টি খুলনা, বরিশালের উপকূল ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে।
পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে।

আজকালের কন্ঠ /এস

প্রিন্ট করুন