Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৪, ২০২২ , ৮:১১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি’র প্রতিবাদে আলীকদমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ জয়নাল আবেদীন বান্দরবান : বান্দরবান পার্বত্য জেলাধীন আলীকদম উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি, জামাত সন্ত্রাসী দের কুরুচিপূর্ণ বক্তব্যে ও হত্যার হুমকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আলীকদম উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

আলীকদম উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (০৪ জুন ) বিকাল সাড়ে তিনটার দিকে দলীয় কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিলটি বেরিয়ে আলীকদম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলে দুই শতাধিক নেতাকর্মী অংশ গ্রহনের দেখা যায়।

আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব কফিল উদ্দিনের উপস্থাপনায় প্রতিবাদ সভায় সভাপতি’র বক্তব্য রাখেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান জনাব ক্রাতপুং মুরুং। প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু দুংড়িমং মার্মা। আলীকদম সদর ইউপি চেয়ারম্যান জনাব নাছির উদ্দীন’সহ বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তা’রা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা এবং বিএনপি-জামাত কতৃক সন্ত্রাস-নৈরাজ্য কারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান নেতা’রা।

প্রিন্ট করুন