Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৮, ২০২০ , ২:৫৮ অপরাহ্ণ

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, একদিনে নতুন আক্রান্ত ৫৪

লেখকঃ আজকালের কণ্ঠ

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুনভাবে সনাক্ত হয়েছে ৫৪ জন। এতে দেশে মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে একদিনে এ সংখ্যাটি সর্বোচ্চ।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপনকালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮২ হাজার ৮০ জনের। আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৪ লাখ ৩১ হাজার ৭০৬ জন। এদের মধ্যে বর্তমানে ১০ লাখ ৪৭ হাজার ৪৭৬ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ৮৯৪ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ২ হাজার ১৫০ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৮২ হাজার ৮০ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

প্রিন্ট করুন