Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৫, ২০২০ , ৩:০৭ অপরাহ্ণ

ছু‌টি বাড়লো ১৪ এপ্রিল পর্যন্ত

লেখকঃ আজকালের কণ্ঠ

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন রোববার দুপুরে সরকারি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এর আগে সাধারণ ছুটি ছিল ৯ এপ্রিল পর্যন্ত ছিল। ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার থাকায় ওই দুদিনও ছুটির আওতায় ছিল দেশ।

গত দুদিনের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ ছুটি বাড়ানোর দাবি উঠেছিল বিভিন্ন ফোরামে। সরকার অবশেষে সেই পথেই হাটল।

প্রিন্ট করুন