Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৫, ২০২০ , ১১:৩২ পূর্বাহ্ণ

ইতালি থেকে ফিরলেন আরো দেড় শতাধিক

লেখকঃ আজকালের কণ্ঠ

ইতালি থেকে আরো দেড় শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন।

রোববার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

এর আগে, শনিবার রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি থেকে কাতার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আরো ৫৮ বাংলাদেশি।

ঢাকায় নামার পর এদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে বিআরটিসি পরিবহনের দুটি বিশেষ বাসে করে তাদেরকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

তার আগে, শনিবার সকালে ইতালি থেকে দেশে ফিরেন ১৪২ জন। সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের আশকোনায় হজ ক্যাম্পে নেয়া হয়। প্রায় ১১ ঘণ্টা পর তাদের বাড়িতে পাঠানো হয়।

প্রিন্ট করুন