Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৭, ২০১৯ , ১০:৩১ অপরাহ্ণ

বিদ্যালয় যাওয়ার পথে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

শফিকুল ইসলাম, বাউফল প্রতিদিনঃ পটুয়াখালীর বাউফলে বিদ্যালয় যাওয়ার পথে অটো গাড়ির চাকায় পিষ্ট হয়ে রিতু রানী ব্যাপারী (১২) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রিতু বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী। তার বাবার নাম সুকুমার ব্যাপারী।
স্হানীয়রা জানান, আজ বৃহস্পতিবার রিতু বাড়ি থেকে বিদ্যালয় আসার পথে সকাল সাড়ে নয়টায় টার সময় বাজারের পশ্চিম পাশে বৈরাগী বাড়ির সামনে একটি অটোগাড়ির চাকায় পিষ্ট হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে আনার পথে মারা যান। এখবর শোনার পরে রিতুর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাউফল থানা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যাবস্তা নেওয়া হবে।

আজকালের কন্ঠ / শফিকুল /মিজান

প্রিন্ট করুন