Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৬, ২০২০ , ১:৩৪ অপরাহ্ণ

ফের আবহাওয়ার অফিসের সতর্কবার্তা

লেখকঃ আজকালের কণ্ঠ

সারাদেশের বিভিন্ন জায়গায় দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও। আগামী ২ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসের তথ্য মতে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৫ মিনিটে।

প্রিন্ট করুন