২৪ ফেব্রুয়ারি থেকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে | Daily AjKaler Kontho

২৪ ফেব্রুয়ারি থেকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২০, ৫:৫৫ অপরাহ্ন
২৪ ফেব্রুয়ারি থেকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, চলতি মাসের ২৪ তারিখ থেকে অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং তা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ সীতাকুন্ডে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ৩ দিনের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।