Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৯, ২০২০ , ১১:১০ পূর্বাহ্ণ

ইজতেমার দ্বিতীয় পর্বে সাত মুসল্লির মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শনিবার (১৮ জানুয়ারি) আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের দ্বিতীয় পর্বের ইজতেমায় সাতজন মুসল্লি মারা গেলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, শনিবার রাতে বার্ধক্যজনিত রোগে গাইবান্ধার সাঘাটা থানার কামালের হাট এলাকার আবুল কাসেমের ছেলে মো. সোবাহান মারা গেছেন। বাদ ফজর তার জানাজা হয়েছে।

এছাড়াও একইদিন (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর হাতিয়া থানার আজিম নগরের মফিজুল ইসলামের ছেলে মো. মনির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এর আগে শুক্রবার রাতে চার মুসল্লির মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইজতেমা শুরুর আগের দিন এক মুসল্লি মারা যান। এ নিয়ে এবারের বিশ্ব ইজেতেমার দ্বিতীয় পর্বে সাত মুসল্লির মৃত্যু হলো।

প্রিন্ট করুন