Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৩, ২০২০ , ১২:৩৩ অপরাহ্ণ

দুই সিটিতে মোটরসাইকেল চলবে না ৭৮ ঘণ্টা

লেখকঃ আজকালের কণ্ঠ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি। এই নির্বাচন উপলক্ষে রাজধানীতে আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ইসির উপসচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে- ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ উপলক্ষে ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ ৭৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

প্রিন্ট করুন