নিজস্ব প্রতিবেদক :”শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ “এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ৬ই অক্টোবর রোজ মঙ্গলবার চরকাজল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পল্লীবিদ্যুৎ শুভ উদ্বোধন করা হয়।
অবহেলিত গলাচিপা পল্লী বিদ্যুতের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সাইদুর রহমান চেয়ারম্যান চরকাজল এর সভাপতিত্বে, মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাবুল চেয়ারম্যান, চর বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা ও দশমিনা উপজেলার মাটি ও মানুষের নেতা, জননন্দিত জনাব এস. এম শাহজাদা সাজু (এমপি) সংসদ সদস্য -১১৩ পটুয়াখালী ০৩। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহেন শাহ চেয়ারম্যান উপজেলা পরিষদ গলাচিপা। মো.নিজাম উদ্দিন মোল্লা ভাইস চেয়ারম্যান উপজেলা গলাচিপা। মো. আবুল বাসার আজাদ জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ পটুয়াখালী জেলা। মিজানুর রহমান ডি.জি. এম চরকাজল জোনাল অফিস পল্লী বিদ্যুৎ সমিতি। মো. আবু সাইদ নির্বাহী প্রকৌশলী পল্লী বিদ্যুতায়ন বোর্ড । সন্তোষ কুমার দে সভাপতি গলাচিপা উপজেলা আওয়ামীলীগ। গোলাম মোস্তফা টিটু বীর মুক্তিযোদ্ধা,ও সাধারণ সম্পাদক গলাচিপা উপজেলা আওয়ামী লীগ। মোহাম্মদ আলমগীর হোসেন সাবেক জি.এস ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, সাংগঠনিক সম্পাদক গলাচিপা থানা আওয়ামীলীগ। আরো উপস্থিত ছিলেন গলাচিপা দশমিনা উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল অংগ সংগঠনের নেতাকর্মী।
মাঠ কানায় কানায় পরিপূন্য হাজার হাজার দর্শকের উপস্হিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন আজকে আপনাদের মুখে হাসি দেখে আমার খুব ভালো লাগছে, কেননা আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম, এই প্রত্যন্ত অঞ্চল জনবিচ্ছিন্ন চরাঞ্চলে পল্লী বিদ্যুতের বাতি জ্বলবে সেটা আমার মনের প্রানের একটা দাবী ছিল। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে ঢাকাতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে আপনাদের এলাকার জনসাধারণের চিন্তা করে আমি আপনাদের জন্য সামান্যটুকু দাবী পূরণ করতে পেরেছি। এ জন্য আপনাদের মাঝে আমি নিজেকে নিজে ধন্য মনে করছি। আমি চাই আপনাদের পাশে থেকে আমি আমার বাকি জীবনটুকু আপনাদের মত অবহেলিত,দুস্থ, গরীব,অসহায়, এবং এই গলাচিপা বাসীর সেবা করতে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। পরিশেষে সভাপতির বক্তব্য মধ্যো দিয়ে সভার সমাপ্তি করা হয়।
আজকালের কন্ঠ /কবির /মিজান