Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৫, ২০১৯ , ৬:২০ অপরাহ্ণ

কোনাবাড়ি প্রেসক্লাবের প্রথম জন্ম বার্ষিকী উদযাপন

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ কবির হোসেনঃ কোনাবাড়ি প্রেসক্লাব এক বছর পূর্তি অনুষ্ঠান আজ ৪ই অক্টোবর রোজ সোমবার বিকাল ৬ঃ০০ ঘটিকার সময় কোনাবাড়ি প্রেসক্লাব অফিসে কেক কেটে উদযাপন করা হয়।

মোঃ লাবিব উদ্দিন সভাপতি কোনাবাড়ি প্রেসক্লাব এর সভাপতিত্বে যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সোলাইমান মিয়া সহ-সভাপতি, রেজা চৌধুরী সহ-সভাপতি, মো. মোর্শেদ আলম সাধারনসম্পাদক,বিনয় সরকার সহ সাধারণ সম্পাদক, সাবের বিল্লাহ সুমন সাংগঠনিক সম্পাদক,তৌফিক ইসলাম কোষাধ্যক্ষ, কবির হোসেন তথ্য প্রচার সম্পাদক, এস,এম মিলন নির্বাহী সদস্য, আমির হোসেন রিয়েল, ,রিয়াদ প্রমূখ।

বক্তারা বলেন হাটি হাটি পা পা করে কোনাবাড়ী প্রেসক্লাবের এক বছর পূর্তি উদযাপন হল। আমরা আনন্দিত যে আমরা কোনাবাড়ী প্রেসক্লাব সু-সংগঠিত হওয়ার আজকে প্রথম বর্ষ উদযাপন করতে পারছি বলে আনন্দিত ও গর্বিত। বক্তারা বলেন একে-অপরকে সার্বিক সহযোগিতা এবং বজ্রনিষ্ট সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সর্বশেষ কেক কেটে দোয়ার মধ্যো দিয়ে অনুষ্টান শেষ করা হয়।

আজকালের কন্ঠ /কবির /মিজান

 

প্রিন্ট করুন