নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী গলাচিপায় পূর্ব আটখালী আসামীর নিজবসত বাড়ী থেকে নারী শিশু নির্যাতন ধর্ষন মামলার অভিযোগের ভিত্তিতে আসামী গ্রেপ্তার করে গলাচিপা থানা পুলিশ।
জানা যায় রাজীব (২৫) পিতাঃ আলী আকবর পূর্ব আটখালী গলাচিপা পটুয়াখালী। স্বপ্বা (১৮) নামের একটি মেয়েকে আসামীর নিজ বসত বাড়ীতে বিবাহর প্রভোলন দেখিয়ে ২৮/১০/১৯ ইং তারিখ রাত১২টার সময় ধর্ষন করে। জানা যায় আসামী রাজীব কিছুদিন আগে বেয়াই বেয়াইন পরিচয় দিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে বাড়ীতে নিয়ে আসে রাজীব। আটক রাজীব স্বপ্নার বাড়ী থেকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং ধর্ষন করেন।
এ ব্যাপারে জানতে চাইলে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার মোর্শেদ বলেন এই ঘটনা খুবই দুঃখজনক যে, আমার এই থানায় এরকম অপকর্ম হয়, আমি এরকম অপকর্মকে ঘৃনা করি।এরকম ঘটনা কোন সময় বরদাশ্ত করিনা। আপনাদেরকে বলতে আমার লজ্জা লাগে যে গলাচিপা থানায় এরকম একটি ধর্ষণ মামলা হয়েছে। যদি এরকম কোন ঘটনা পূনরাবৃতি ঘটে তা আমি শক্ত হাতে দমন করবো আশা করি। এবং আমি কথা দিতে চাই এরকম ধর্ষণে যারা জড়িত থাকবে তাদের কে আমি কোন রকম ছাড় দেবো না। আপনারা জানেন আমার থানায় ধর্ষণ চাঁদাবাজি মাদক ছিনতাই এই ব্যাপারে কেউ কোন ভাবেই সুপারিশ করতে আসতে পারে না। এবং আমি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেই না। এটা আমার চাকরি জীবনে অঙ্গিকার।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ বলেন গলাচিপা থানার মামলা নং০১ তারিখ ০১/১১/২০১৯ ইং বাদীর অভিযোগের ভিক্তিতে আসামি রাজীব কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যোমে আজ ১লা নভেম্বর সকালে জেল হাজতে পাঠানো হয়েছে ।
আজকালের কন্ঠ /কবির /মিজান