Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩১, ২০১৯ , ৯:৫৮ পূর্বাহ্ণ

বিএমএসএফ বাঁশখালী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

লেখকঃ আজকালের কণ্ঠ

বাঁশখালী প্রতিনিধি : পেশাদার সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) এর ১১ সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা শাখা পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

দৈনিক কালের কন্ঠ বাঁশখালীর প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস কে সভাপতি ও সিপ্লাস টিভির বাঁশখালী প্রতিনিধি জসীম কে সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি জাহিদুল ইসলাম মিরাজকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠন করা হয়ছে।

অন্যান্যদের মধ্যে দৈনিক ইনফো বাংলার বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ সাইদুল ইসলাম সহ-সভাপতি, দৈনিক বর্তমান দিন ও বাংলা পত্রিকার প্রতিনিধি মোঃ আনোয়ারুল হক সহ-সাধারণ সম্পাদক, দৈনিক নতুন সময়ের প্রতিনিধি জাকের আহমেদ সহ-সাংগঠনিক সম্পাদক, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি মোঃ এরশাদ দপ্তর সম্পাদক, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ছৈয়দুল আলম ছৈয়দ অর্থ সম্পাদক, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি মোঃদিদারুল ইসলাম প্রচার সম্পাদক, মাই টিভির প্রতিনিধি মোঃ শাহেদ ও দৈনিক দিন প্রতিদিন এর প্রতিনিধি সরওয়ার কামাল চৌধুরী কে সদস্য মনোনীত করা হয়।

১১ সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি রবিবার (২৭অক্টোবর) দক্ষিণ জেলা কমিটির মাধ্যমে সভাপতি-সম্পাদকের সুপারিশক্রমে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কার্য্যালয়ে পাঠানো হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় সদস্য ও দক্ষিণ জেলা কমিটির সেক্রেটারি কায়সার ইকবাল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /জাকের /মিজান

প্রিন্ট করুন