Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৩০, ২০২২ , ৪:৪০ অপরাহ্ণ

সেমাই কেক তৈরির রেসিপি

লেখকঃ আজকালের কণ্ঠ

সেমাই দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব পদ। খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন সেমাই কেক। উৎসবের আয়োজনে রাখতে পারেন সেমাই কেক। এটি তৈরি করা বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক মিষ্টি এই পদ তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

সেমাই- ১ প্যাকেট

তেল- আধা কাপ

দুধ- ১ কাপ

চিনি- দেড় কাপ

ডিম- ৪টি

কাজু বাদাম ও কিশমিশ- পরিমাণমতো

বাটার- ১০০ গ্রাম

বেকিং পাউডার- ২ টেবিল চামচ

চেরি- সাজানোর জন্য।

যেভাবে তৈরি করবেন

প্রথমে সেমাই তেলে বাদামি করে ভেজে রাখুন। এরপর ডিম ভালো করে ফেটিয়ে তার সঙ্গে বাটার, চিনি ও দুধ মিশিয়ে আবার ফেটাতে থাকুন। এরপর এই মিশ্রণের সঙ্গে সেমাই, বেকিং পাউডার ও কাজু-কিশমিশ মিশিয়ে নিন। কেকের পাত্রে হালকা তেল মাখিয়ে পুরো মিশ্রণটি ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪৫ মিনিট বেক করুন। ওভেন না থাকলে চুলায় তাওয়ার ওপরে পাত্রটি রেখে হালকা আঁচে ঢেকে ১ ঘণ্টা রেখে দিন। তৈরি হয়ে গেলে একটি ভালো পাত্রে নিয়ে উপরে চেরি সাজিয়ে পরিবেশন করুন সেমাই কেক।

প্রিন্ট করুন