বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রকাশ্য দিবলোকে পিটিয়ে আহত শেখ নাসির উদ্দিন ওরফে ছুটে (৩৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার সকালে খুলনা সার্জিক্যাল হাসপাতালে তার মৃত্যুু হয়। গত শনিবার সকালে এলাকার দুবৃত্বরা শাবল দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত কওে ফেলে রাখে। পরে অচেতন অবস্থায় তাকে ও একই ঘটনায় আহত এলাকার মিজান মল্লিক কে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাসির ওরফে ছুটের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করার মাধ্যমে তাকে খুলনায় সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী জানায়, এলাকায় জমি থেকে বালু উত্তোলন নিয়ে সদরের কোমরপুর বেনেগাতি গ্রামের মিজান মল্লিকের সাথে পাশর্^বর্ত্তি ফকিরহাট পাইকপাড়া এলাকার শমসের মল্লিকের সাথে বিরোধ হয়। আর ওই বিরোধের জের ধরে গত শনিবার সকালে শমসের মল্লিক, তার ভাই কিসমত মল্লিক ও ছেলে ফরিদ মল্লিক শাবল দিয়ে মিজান মল্লিক কে পেটাতে থাকে। এসময় শেখ নাসির ওরফে ছুটে এসে বাধা দিলে তাকেও শাবল দিয়ে পিটিয়ে ফেলে রাখে দুবৃৃর্ত্তরা । বাগেরহাট মডেল থানার ওসি মোঃ মাহাতাব উদ্দিন বলেন, শুনেছি নাসির মারা গেছে এবং খুলনাতেই ময়না তদন্ত হবে। আর ঘটনার দিনই আমি অতিরিক্ত পুলিশ পাঠিয়ে দুবৃৃর্ত্তদের ধরার চেষ্টা করেছি। এর আগে মারধরের ঘটনায় মিজান মল্লিকের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে ওই ৩ জনের নাম উল্লেখ করে মডেল থানায় মামলা করেছেন। পরবর্ত্তীতে এটা হত্যা মামলা হিসেবে রুপান্তরিত হবে।
আজকালের কন্ঠ /সওকাত /মিজান