Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩০, ২০১৯ , ৮:৫৮ পূর্বাহ্ণ

অবৈধ সম্পদ: সাবেক সচিব প্রশান্ত কুমারকে দুদকের জিজ্ঞাসাবাদ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়ম ওদুর্নীতির অভিযোগে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব প্রশান্ত কুমার রায়কে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

অভিযোগ রয়েছে, প্রশান্ত কুমার সচিব থাকাকালীন নিজেকে প্রভাবশালী আমলা পরিচয় দিয়ে সরসরি ব্যবসা পরিচালনায় সম্পৃক্ত হন। তিনি নিজেকে ডেনিম পলিমার, ডেনিম এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে বড় অংকের অর্থ নেন।

এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থের মালিক হন। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। অনুসন্ধান কাজ তদারক করছেন দুদকের পরিচালক কাজী শফিকুল আলম।

আজকালের কন্ঠ /এম

প্রিন্ট করুন