Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৩, ২০২২ , ৫:১৪ অপরাহ্ণ

ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি ১৪৩৯ টাকা

লেখকঃ আজকালের কণ্ঠ

দেশে তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারিখাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৩৯১ টাকা থেকে বাড়িয়ে ১৪৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৪৮ টাকা দাম বাড়ানো হয়েছে।

নতুন এ দাম রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

এর আগে গত ২ মার্চ এলপিজির দাম বাড়ায় বিইআরসি। সে সময় ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা নির্ধারণ করা হয়।

প্রিন্ট করুন