Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২১, ২০১৯ , ১০:১৪ অপরাহ্ণ

কোমলমতি প্রাইমারী স্কুলের বাচ্চাদের হাতে মোবাইল না দেয়ার অনুরোধ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর

লেখকঃ আজকালের কণ্ঠ

কবির হোসেনঃ কোনাবাড়ী ১২ নং ওয়ার্ডে বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল ২০শে অক্টোবর বিকাল ৩ঃ০০ ঘটিকার সময় বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অ্যাডভোকেট আ,ক,ম মোজাম্মেল হক (এমপি) মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম( মেয়র) সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর। সভাপতিত্ব করেন জসীমউদ্দীন সভাপতি বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আক্কাছ আলী বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজিপুর মহানগর আওয়ামীলীগ।মোঃ সোহরাব হোসেন এসি কোনাবাড়ী কাশিমপুর জোন। মোঃ খলিলুর রহমান শিক্ষা অফিসার গাজীপুর সদর। এডভোকেট আব্দুর রহমান মাস্টার কার্যনির্বাহী সদস্য গাজীপুর মহানগর আওয়ামী লীগ। আব্বাস উদ্দিন খোকন কাউন্সিলর ১২ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। মোঃ আবুল কালাম আজাদ কাউন্সিলর ১১ নং ওয়ার্ড। মোঃ দেলোয়ার হোসেন দুলাল কাউন্সিলর ১০নং ওয়ার্ড। মোঃ আসাদুজ্জামান তুলা কাউন্সিলর ৬ নং ওয়ার্ড। মোঃ শাহাবুদ্দিন আহমেদ (সাবু) সভাপতি ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ।মোঃ হেলাল উদ্দিন হেলু সভাপতি ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ। মিজানুর রহমান পরান সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ। এডভোকেট শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ তাসলিমা নাসরিন সংরক্ষিত মহিলা কাউন্সিলর -১০,১১,১২ নং ওয়ার্ড। বিনু বারেক মহিলা কাউন্সিলর ৭,৮,৯ নংওয়ার্ড। উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি সদস্যসহ অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রী এবং বর্তমানে অধ্যায়নরত সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। মন্ত্রী বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড। তিনি বলেন বর্তমান সরকার শিক্ষার শতভাগ সুযোগে সুবিধা দিয়ে যাচ্ছে। তিনি স্কুলের বাচ্চাদের মোবাইল না দেয়া,বাচ্চাদের সঠিক সময় স্কুলে চায় এবং আসে কিনা সব সময় দৃষ্টি রাখার অনুরোধ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্টান শেষ করা হয়।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন