বাগেরহাটে বিআরটিএ অফিসে দুদকের অভিযান | Daily AjKaler Kontho

বাগেরহাটে বিআরটিএ অফিসে দুদকের অভিযান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০১৯, ৯:৫৫ অপরাহ্ন
বাগেরহাটে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে রোড ট্রান্সপোর্টৃ অথরিটির সহকারি পরিচালকের কার্যালয়ে দুদুকের অভিযান, এক দালালের জেল এক জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. নামজুল হাসানসহ চার সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় দালাল মিঠু মিয়াকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক হোসেন তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সময় দুদকের টিম বাগেরহাটে রোড ট্রান্সপোর্টৃ অথরিটির সহকারি পরিচালকের অফিসে তল্লাসি চালায়। খুলনা জেলা সমন্বিত কার্য্যালয়ের উপ-পরিচালক মো. নামজুল হাসান সাংবাদিকদের জানান, অফিসে কর্মরত (চুক্তিভিওিক) মো. মজিবর রহমান কতিপয় ব্যক্তির কাছ থেকে ঘুষ গ্রহন করার অভিযোগের সত্যতা পায় এবং অভিযোগকারিদের টাকা ফেরত দেয়। তাই তাকে চাকরি হতে অব্যহতি প্রদানের সুপারিশ করা হয়েছে।

আজকালের কন্ঠ /সওকাত /রাকিব