গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে ঢাকা আই কেয়ার হসপিটালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। গত ১৮ অক্টোবর রোজ শুক্রবার সকাল ১০.০০ঘটিকার সময়, ১২নং ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন মাদ্রাসা মাঠে সেবা প্রদান করা শুরু হয়।চলে একটানা বিকাল ৪.০০ ঘটাকা পর্যন্ত।
চক্ষু সেবা নিতে শত শত মানুষ চোখের সমস্যা নিয়ে আসে। তাদের চোখ পরীক্ষা করে তাদের বিনামূল্যে ব্যবস্থা পত্র প্রদান করে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রাফিড। এসময় সেবা গ্রহণ করেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা নাসরিন, কোনাবাড়ী প্রেস ক্লাবে সহ-সভাপতি রেজা চৌধুরী, কোনাবাড়ী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ তৌফীক ইসলাম, সাংবাদিক কবির খান সহ সর্বস্তরের সাধারণ মানুষ।
সেবা নিতে আসা সাধারণ মানুষ বলেন, আমরা বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে অনেক আনন্দিত, আমরা ঢাকা আই কেয়ার হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
এ সময় উপস্তিত ছিলেন এ.কে.এম মাহমুদুল ইসলাম উপ মহা-ব্যবস্তাপক ঢাকা আই কেয়ার হসপিটাল,নরুল ইসলাম সহকারী ব্যবস্তাপক ঢাকা আই কেয়ার হসপিটাল। সার্বিক সহযোগীতা করেন আব্বাস উদ্দিন খোকন কাউন্সিলর ১২নং ওয়ার্ড,গাজীপুর সিটি কর্পোরেশন।
আজকালের কন্ঠ /কবির /মিজান