Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২০, ২০২২ , ৯:৫৫ অপরাহ্ণ

জুনে এসএসসি পরীক্ষা, আগস্টে এইচএসসি

লেখকঃ আজকালের কণ্ঠ

২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসে। আর এইচএসসি পরীক্ষা নেয়া হবে আগস্ট মাসে।

রোববার একটি অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা। এতে স্বাক্ষর করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার।

জানা যায়, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্র ও ইংরেজি প্রথম ও ২য় পত্রের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করা হয়েছে।

পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) অনুরোধ করা হয়েছে।

সূত্র জানায়, এর আগে ৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই বিষয়ের পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়।

প্রিন্ট করুন