মিজানুর রহমান : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কৃষক লীগ।
শুক্রবার সকাল সাড়ে সাতটায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া করে কৃষক লীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এড. খন্দকার সামছুল হক রেজা সহ সভাপতি জাহাঙ্গির আলম, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু , কৃষকলীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হালিম খান, সহ সভাপতি খাইরুল মমিন টোটুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান, তুরাগ থানা কৃষকলীগ সভাপতি সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন হোসেন সহ অন্যান্যরা।
শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। শুধু কৃষকলীগ নয় প্রতি বছর এই দিনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে পালন করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজকালের কন্ঠ /এমএম