Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৯, ২০২২ , ২:৫১ অপরাহ্ণ

আর কখনো সিনেমা করব না: ময়ূরী

লেখকঃ আজকালের কণ্ঠ

সিনেমা থেকে দূরে থাকা এক সময়কার আলোচিত চিত্রনায়িকা ময়ূরী দেখা দিলেন অনেক দিন পর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে শুক্রবার (২৭ জানুয়ারি) এফডিসিতে আসেন তিনি।

বিকেলে এফডিসিতে কথা হয় এই নায়িকার সঙ্গে। জানালেন নিজের পরিবারের কথা এবং সিনেমা নিয়ে নিজের ভাবনা।

ময়ূরী বলেন, আর সিনেমা করব না। বিয়ের পরই আমি সেই সিদ্ধান্ত নিয়েছি। আমার এখন দুই সন্তান, তাদের নিয়েই ব্যস্ত থাকি। সবার আমাদের জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, নির্বাচনে এসে অনেকের সঙ্গে দেখা হয়েছে, এটা অনেক ভালো লাগছে। আসলে সিনেমা তো অন্যরকম ভালো লাগার জায়গা, তাই এফডিসিতে বারবার আসতেই ভালো লাগে।

এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু হয় শুক্রবার সকাল ৯টায়। ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত।

এবাবের নির্বাচনে দুটি প্যানেল নির্বাচন করেছে। একটি প্যানেলে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার।

প্রিন্ট করুন