আমির হোসাইন, দুমকি প্রতিনিধি : দুমকি উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়াজিত গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে “শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ” কে ৪-১ গোলে হারিয়ে “কেরামত আলী স্মৃতি সংসদ” জয়লাভ করেছে। এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল বুধবার বিকালে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. হারুন অর রশিদ হাওলাদার । সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ^াস’র সভাপতিত্বে অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, আংগারিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সুলতান আহমেদ হাওলাদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাফর উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন ও ফরিদা ইয়াসমিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও ক্রীড়ামোধীরা উৎসবমূখর খেলাটি উপভোগ করেন। মোট ১২টি দল টূর্ণামেন্টে অংশগ্রহন করে।
আজকালের কন্ঠ /আমির /মিজান