Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০১৯ , ৮:২৬ পূর্বাহ্ণ

বাগেরহাটে বিশ^ শিশু সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিশ^ শিশু সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, সংলাপ, পুরস্কার বিতরণি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমি, শিশুঅধিকার ফোরাম ও ভয়েজ অব সাউথ বাংলাদেশের আয়োজনে পৃথক পৃথক ভাবে বিশ^ শিশু সপ্তাহ পালন করা হয়েছে। সোমবার সকালে এসিলাহা মিলনায়তন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: জি কে এম শামসু জ্জামান, সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আকরাম হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ। অপরদিকে শহরের দশানিস্থ ভয়েজ অব সাউথ বাংলাদেশের কার্যালয়ে সংগঠনের নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা, শিশু সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভয়েজ অব সাউথ বাংলাদেশের সমন্বয়কারি এস এম আব্দুর রাজ্জাক, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের প্রোগ্রাম কর্মকর্তা কাজী সাঈদুর রহমান সবুজ,সহকারি শিক্ষক নিলুফা আজিজ, সারমিন সুলতানা প্রমুখ। পরে সংলাপে বিজয়ি শিশুদের মাঝে পুরস্কার বিতারন করা হয়।

আজকালের কন্ঠ /সওকাত /মিজা্ন

প্রিন্ট করুন