Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০১৯ , ১২:২৯ পূর্বাহ্ণ

নবীনগর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শিব শংকর দাস জয়ী হয়েছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বেসরকারি ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

বেসরকারি ফলাফলে ‘নৌকা’ প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম সদ্য সাবেক মেয়র বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মাঈন উদ্দিন মাঈনু মোবাইল ফোন প্রতীকে ৪২২০ ভোট পেয়েছেন।
সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ পৌরসভার ১২টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় এবারই প্রথম সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ করা হয়।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন