Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৩, ২০১৯ , ১০:৩৯ অপরাহ্ণ

ডাকাতির প্রস্তুতিকালে ১২ ডাকাত গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: কবির হোসেন গাজীপুর : গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১২ ডাকাত গ্রেফতার গতকাল ১২ ই অক্টোবর শনিবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতি কালে দেশিয় অস্রসহ কয়েকজন ডাকাত কে হাতে নাতে ধরে ফেলেছে কোনাবাড়ী থানা পুলিশ।

কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কলিন্দ্র নাথ গোলদার জানান, শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ১২ ডাকাত হলেন-লিটন মিয়া (৩৭), শহিদুল ইসলাম (৩০), সবুজ হোসেন (২৩), তাহাজুল ইসলাম, খোকন মিয়া (৩১), শাকিল মিয়া (১৯), হোসেন আলী (২১), এনামুল (২৫), জুয়েল সরকার (১৯), রাজিব মিয়া (২২), জীবন মিয়া (১৮) ও ইমন (১৬)।

কলিন্দ্র নাথ গোলদার আরও জানান, শনিবার রাতে কোনাবাড়ী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আন্তঃজেলা ৭/৮ জন ডাকাত। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৩টি রামদা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আজ রবিবার তাদের কে জেল হাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব-১’র কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা অভিযান চালায় র‌্যাবের সদস্যরা। পরে ওই এলাকা থেকে ডাকাত শাকিল মিয়া, হোসেন আলী, এনামুল, জুয়েল সরকার, রাজিব মিয়া, জীবন মিয়া ও ইমনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি চাপাতি ও ২টি ছুরি জব্দ করা হয় বলে জানা যায়।

আজকালের কন্ঠ /মিজান

প্রিন্ট করুন