Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:০১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৮, ২০১৯ , ৪:১০ অপরাহ্ণ

পরিচালক (টেক্সটাইল)পদে পদোন্নতি পেলেন জি,এম গোলাম কিবরিয়া

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: কবির হোসেন, গাজিপুর থেকে : আজ ৮ই অক্টোবর সকাল ১০ঘটিকায় শফিপুর আনসার একাডেমি সংলগ্ন গোমতি টেক্সটাইল লিঃ এর ফ্যাক্টরীর কনফারেন্স রুমে কেক কেটে মো: গোলাম কিবরিয়া পরিচালক (টেক্সটাইল) পদে পদোন্নতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: মামুনুর রশীদ জিএম (প্রসাশন) মো: জহিরুল ইসলাম এজিএম ডাইং এন্ড ফিনিসং মো: মাসুদ রানা এজিএম ফিনিশিং এন্ড ডাইং মো: সোহেল রানা ম্যানেজার ডাইং সহ সকল সেকশন ইনচার্জ , প্রোডাকশন অফিসার,সুপারভাইজারগন। সদ্য পদোন্নতি প্রাপ্ত পরিচালক (টেক্সটাইল) গোলাম কিবরিয়া বলেন, আল্লাহর উপর ভরসা রেখে আগামী দিনগুলোতে গোমতী টেক্সটাইল এন্ড ফিনিশিং ফ্যাক্টরির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিগত দিনের ইতিহাসের দিকে তাকিয়ে আপনাদের কে নিয়ে যেভাবে একটি ছোট ফ্যাক্টরি কে কর্মদক্ষতা দিয়ে গ্রুপ ফ্যাক্টরিতে পরিণত করেছি সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে বলতে চাই এবং আশা রাখি এই গোমতী টেক্সটাইল ও একদিন বাংলাদেশের প্রথম সারির স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হবে। এজন্য আপনাদের সকলকে আমাকে সার্বিক সহযোগিতা করতে হবে। ইনশাল্লাহ আমি আপানাদের সহযোগিতা ও দোয়া কামনা করি। পরিশেষে কেক কাটার মধ্যো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোসনা করা হয়।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন