Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৬, ২০১৯ , ৯:৪৬ অপরাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্কঃ কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শামীম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অস্থায়ী ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়। শামীম দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের কাগহাটি গ্রামের রফিকুল ইসলামের পুত্র।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. নুরুন্নাহার জানান, শামীম ডেঙ্গু আক্রান্ত হয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সে।

এর আগে দৌলতপুর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

আজকালের কন্ঠ/ শফিক

প্রিন্ট করুন