Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৬, ২০১৯ , ৮:০৫ পূর্বাহ্ণ

বাগেরহাট যুবদলের নিন্দা ও প্রতিবাদ

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা যুবদলের সদস্য মো. জাকারিয়া মিলন এর নামে হয়রানি মুলক মামলার রবিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। এরই প্রতিবাদ, তীব্র নিন্দা ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা যুবদলের নেতৃবৃন্দরা। বিবৃতিদাতারা হলেন- জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, এস কে বদরুল আলম, মো. জাহাঙ্গীর শেখ, সহ- সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাজন, আলম পারভেজ লিটন, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান আহম্মেদ, আবু আল রিয়াদ, সোহেল তরফদার, মো. মাসুম বিল্লাহ, হাওলাদার বখতিয়ার হোসেন, এইচ এম রাশেদ কামাল, শেখ মিজানুর রহমান মিরান, মো. মশিউর রহমান, এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন, নোমান সাকিব তুষার, মো. ফিরোজ আহম্মেদ, আব্দুর রাজ্জাক, আ: সালেক শেখ প্রমুখ।

আজকালের কন্ঠ/শফিক

প্রিন্ট করুন