Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৬, ২০১৯ , ৯:৫৮ পূর্বাহ্ণ

কোনাবাড়ীর থানার সকল শারদীয় দুর্গা মন্দীর পরিদর্শন করেন মোজাম্মেল হক মন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

কবির হোসেন,গাজিপুর : শিউলি ঝরা শরতের পূজালগ্নে দিকে দিকে আজ ধ্বনিত হচ্ছে শারদীয় মায়ের আগমনী বার্তা তাই আমরা শারদীয় মায়ের চরণে পুষ্পাঞ্জলী দিতে মনস্থ করেছি আমাদের হৃদয় দিয়ে। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত শুক্রবার থেকে শুরু হয়েছে।
“ঢাক কাঁসি শংঙ্খ বাজে,ফুল দূর্বা তুলসী সাজে, ঘোটকে আগমন আবার ঘোটকে গমন” জগতের মঙ্গল কামনায় এবার দেবীর আগমন ঘটছে ঘোড়ায় চড়ে। ৮ই অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গা বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে তিনি বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন।

পুরাণে আছে, অসূর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্রে হন দেবতারা। অসূর শক্তির বির্নাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে অবির্ভূত হলেন অসূরবিনাশী দেবী দুর্গা।

“ধর্ম যার যার উৎসব সবার” সকলের মঙ্গোল কামনায় উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে শারদীয় দুর্গোৎসব।

গাজীপুরে কোনাবাড়ি বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে পূজা কমিটির সভাপতি রুহীদাস সাহার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় সরকারের সঞ্চালনায় পূজামন্ডবে উপস্থিত ছিলেন,মো. নাসির উদ্দিন মোল্লা কাউন্সিলর ৯নংওয়ার্ড। মো. আনিচুর রহমান মাস্টার সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মো. মনোয়ার হোসেন মিন্টু আহবায়ক কোনাবাড়ী থানা শ্রমিক লীগ। মো. জাকির হোসেন সদস্য সচিব মো. মোসলেম উদ্দিন মো জাকির হোসেন ভান্ডারী যুগ্ম আহবায়ক কোনাবাড়ী থানা শ্রমিক লীগ ।শম্ভুনাথ সাহা(সাধারণ সম্পাদক),স্বপন কুমার সাহা (সহ সভাপতি), নেপাল পাল (সহ সভাপতি),রাজন সাহা (সাংগঠনিক সম্পাদক) সহ পূজা উদযাপন কমিটির সকল সদস্য বৃন্দ।

আজ ৫ই অক্টোবর সন্ধা ৮ঃ ৩০মি সময় কোনাবাড়ী বাজার পূজামণ্ডপ, কোনাবাড়ী ৮নংওয়ার্ড সার্বজনীন পূজা উদযাপন পরিষদ মন্ডব, পারশআলী রোড রিজ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন গিতা সংঘ পূজা উদযাপন কমিটির আয়োজিত পূজা মন্ডপ সহ কোনাবাড়ী থানার সকল পূজা মন্ডব পরিদর্শন করেন গাজীপুর -২ আসনের মাননীয় এমপি ১৯শে মার্চের মহানায়ক, মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক।উপস্থিত ছিলেন মো. হেলাল উদ্দীন হেলু সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, মো. এমদাদ হোসেন অফিসার ইনচার্জ কোনাবাড়ী থানা। মো.সেলিম রহমান (সার্বিক সহযোগিতায়) কাউন্সিলর ৮নং ওয়ার্ড, মো. হাজি সাহাবুদ্দীন সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, মো. সোলায়মান মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক কোনাবাড়ী) ইউপি. আওয়ামী লীগ, বিনু বারেক মহিলা কাউন্সিলর ৭,৮,৯নং ওয়ার্ড, গিতাসংঘ পূজা উদযাপন কমিটির সভাপতি সুধীর চন্দ্র সরকার,সহ সভাপতি হরিপদ শীল,তুষ্ট চন্দ্র শীল।সাধারণ সম্পাদক অধ্যাপক স্বপন কুমার দাস, মিল্টন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক শ্রী গনেশ চন্দ্র দে। ছাত্রলীগ,যুবলীগ সেচ্ছাসেবকলীগ শ্রমীকলীগ সহ সকল অংগ সংগঠনের নেতা কর্মীরা। কোনাবাড়ী ৮নংওয়ার্ড সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ( আমতলা) সভাপতি , সাধারণ সম্পাদক সহ সকল কার্যকরি পরিষদ। মন্ত্রী বলেন আমরা অশুভ শক্তির কাছে কখনো মাথা নত করতে চাইনা। সকলের উদ্দেশ্য তিনি বলেন অশুভ শক্তি যাহাতে ক্ষমতায় আসতে না পারে সবার সজাগদৃষ্টি কামনা ও শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজার সাফল্য কামনা করেন।

 

আজকালের কন্ঠ/এমএম

প্রিন্ট করুন