Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৪, ২০১৯ , ৯:১৯ অপরাহ্ণ

বাগেরহাটে রেড ক্রিসেন্টের ২দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের উদ্যোগে সংগঠনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে ২ দিন ব্যাপি এক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্ভোধন করেন বাগেরহাট ইউনিটের সাধারন সম্পাদক তালুকদার নাজমুল কবির জিলাম। এ প্রশিক্ষণে অন্যান্নদের মধ্য উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবরে সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, আবুল হাসেম শিপন, সদস্য শেখ হায়দার আলী বাবু, অধ্যাপিকা আফরোজা বেগম, আজীবন সদস্য সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, শিক্ষক শেখ তরিকুল ইসলাম, সাংবাদিক খন্দকার আকমল উদ্দিন সাখী প্রমুখ। প্রশিক্ষন প্রদান করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক শাহীনুর রহমান, মালিহা ফেরদৌস, আমেরিকা রেড ক্রিসেন্ট প্রতিনিধি অচলা নবরত্ন প্রমুখ।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন