Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৪, ২০১৯ , ৯:০৫ অপরাহ্ণ

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ভারতীয় ২৩ জেলে আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ২টি ফিশিং ট্রালারসহ ভারতীয় ২৩ জেলেকে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার বিকালে আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক জেলেদের বিরুদ্ধে নৌবাহিনীর পক্ষ থেকে এসএম ভূঁইয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিরা হলেন- হরিরঞ্জন, শুকুমার দাস, শ্রীমন্ত দাস, নিরোদ দাস, বিশ্বজিত সাহা, অনীল পুরকাইত, গুরুপদ জানা, তপন পুরকাইত, বিজয় দাস, নিরঞ্জন দাস, প্রণব ম-ল, আপান্না, কালিপদ সামন্ত, কার্তিক জেনা, দুদ কুমার ভুইয়া, আভি, পাওলিয়া, নারী সাম্মা, দানিয়া, রামু, রাম, আপ্পানা। এসব জেলেদের বাড়ি ভারতের কলকাতার চব্বিশ পরগনা ও বিজয়নগর এলাকায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের সময় নৌবাহিনী ২টি ট্রলারসহ ২৩ জেলেকে আটক করে। আটক জেলেদের শুক্রবার বিকালে মোংলা থানায় হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/শফিক

প্রিন্ট করুন