Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩, ২০১৯ , ৯:১৯ পূর্বাহ্ণ

নয়াদিল্লির পথে প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ০৮টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৩০ ভিভিআইপি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে তিনি রওনা হন।
স্থানীয় সময় সকাল ১০টার দিকে নয়াদিল্লির পালাম বিমান বাহিনী স্টেশনে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।

চার দিনের এ সফরে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও কয়েকটি চুক্তি সম্পাদনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বিভিন্ন কমর্সূচিতেও অংশগ্রহণ করবেন।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন