Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২, ২০১৯ , ৯:৩৪ পূর্বাহ্ণ

লেখকঃ আজকালের কণ্ঠ

বরিশাল শহরে বন্ধ ইজিবাইক : যাত্রীদের দাবি সিটি বাস

বরিশাল প্রতিনিধিঃ  নগরীর প্রাণকেন্দ্র সদর রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক (হলুদ অটো) চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পূর্ব ঘোষনা অনুযায়ী মঙ্গলবার ০১ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে অবৈধ এ যানবাহন নগরীতে প্রবেশ করতে দেয়া হয়নি। এর ফলে সকাল থেকে সদর রোড সহ আশাপাশের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে যানজট অনেকাংশই কম ছিলো। তবে গণপরিবহনের সংখ্যা কম থাকার কারনে যাত্রীদের কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়। তাই ইজিবাইকের পরিবর্তে নতুন গাড়ি চলাচলের দাবি তুলেছেন যাত্রীরা। বিশেষ করে মহানগর কেন্দ্রিক সিটি বাস সার্ভিস চালু’র প্রতি বাদি বেশিরভাগ যাত্রীদের। যদিও সময়ের সাথে সাথে বৈধ যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলে এ দূর্ভোগ আর থাকবে না বলে দাবি করেছে নগর ট্রাফিক বিভাগ। অপরদিকে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিক্সা বন্ধের প্রতিবাদে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিয়েছে শ্রমিকরা। তারা তাদের রুটি রুজির জন্য আজ ২রা অক্টোবর থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষনা দিয়েছেন। এর পাশাপাশি ইজিবাইক চলাচল বন্ধে দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আল্টিমেটাম দিয়েছে চরমোনাই’র পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর।বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানাগেছে, ‘হলুট ইজিবাইক উচ্চ আদালত থেকে অবৈধ ঘোষনা করা হয়েছে। তাছাড়া অবৈধ এই ইজিবাইকের কারনে বিদ্যুতের অপচয় বৃদ্ধির পাশাপাশি নগরীর প্রাণকেন্দ্র সদর রোড সহ আশপাশের এলাকায় সীমাহিন যানজট বেড়ে যায়।এর পরিপ্রেক্ষিতে বরিশাল সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত দুই হাজার ৬১০টিসহ নগরীতে চলাচলরত সকল অবৈধ অটোরিক্সা বন্ধের পরিকল্পনা গ্রহন করে ট্রাফিক বিভাগ। সে অনুযায়ী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এসব অবৈধ অটোরিক্সা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের আলোকে ১লা অক্টোবর সকাল থেকে নগরীর প্রাণকেন্দ্রে হলুট অটো ও ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) রবিউল ইসলাম জানান, ‘প্রথম পর্যায় নগরীর জিলা স্কুল মোড় থেকে জেলখানার মোড়, কাকলীর মোড় ফজলুল হক এভিনিউ সড়ক হয়ে সিটি কর্পোরেশনের ও সেটেলমেন্ট অফিস মোড়, ডাচবাংলা ব্যাংকের মোড় থেকে হেমায়েত উদ্দিন (গির্জামহল্লা) হয়ে ফলপট্টি মোড়, ভাটারখাল ক্রসিং থেকে ডিসি অফিস গেট, সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে ফলপট্টি মোড় হয়ে চকেরপুল পর্যন্ত হলুদ ইজিবাইক ও ব্যাটারির রিক্সা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পর্যায়ক্রমে শহরের অন্যান্য রুটেও অবৈধ অটোরিক্সা বন্ধ করা হবে।

আজকালের কন্ঠ/শফিকুল ইসলাম

প্রিন্ট করুন