Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১, ২০১৯ , ৭:০২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের বুথ উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালেরে কন্ঠ ডেস্ক : সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জের সানারপাড়ে উদ্বোধন করা হলো দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যাংকিং বুথ।

মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেটে প্রধান অতিথি হিসেবে এ শাখার শুভ উদ্বোধন করেন বিকেএমইএ এর ডিরেক্টর আলহাজ্ব মজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা প্রধান ও আঞ্চলিক প্রধান মোঃ শহীদ হাসান মল্লিক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছামি করিম, আলহাজ্ব আব্দুর রহিম মিয়া। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি, রিটেইল এবং এজেন্ট ব্যাংকিং প্রধান শামীম মোরশেদসহ নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন