Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৯, ২০১৯ , ৬:০২ অপরাহ্ণ

বাগেরহাটে তথ্য অধিকার আইনের প্রথম দশক পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি :“তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার তথ্যই শক্তি,দুর্নীতি থেকে মুক্তি ” এই শ্লোগান নিয়ে বাগেরহাটে তথ্য অধিকার আইনের প্রথম দশক পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) । এ উপলক্ষে রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে এক বণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বাগেরহাট জেলা সনাকের সভাপতি প্রফেসর চৌধূরী আব্দুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, বক্তব্য রাখেন পুলিশ সুপার পংকজ চন্দ্ররায়, ডেপুটি সিভিল সার্জন ডা: পুলক দেবনাথ, প্রেসক্লাবের সভাপতি আহাদউদ্দিন হায়দার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সনাক সদস্য প্রফেসর এবিএম মোশাররফ হুসাইন,এ্যাডভোকেট মো. শাহ আলম টুকু, বাবুল সরদার প্রমুখ । বক্তারা বলেন, রাষ্ট্রের সকল নাগরিকের তথ্য পাওয়া অধিকার রয়েছে। সরকারি বেসরকারি সকল অফিসের যে কোন প্রয়োজনীয় তথ্য নাগরিকরা জানতে চাইলে তাদের দিতে হবে। আলোচনা সভায় জেলার সরকারিÑ বেসরকারি গুরুত্ব পূর্ন অফিসের কর্মকর্তা, সাংবাদিক ,শিক্ষক,ব্যাবসায়িসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন ।

আজকালের কন্ঠ /সওকদ/এমএম

প্রিন্ট করুন