Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৯, ২০১৯ , ১০:১০ পূর্বাহ্ণ

কে কোথায় কত টাকা মেরেছে খুঁজে বের করব: প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালরে কন্ঠ ডেস্ক : বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অর্থ কে কোথায় কত টাকা দুর্নীতি করেছে তা খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, যে পরিমাণ উন্নয়ন প্রকল্প আমরা নিয়েছি তার সব টাকার যদি সঠিক ব্যবহার হত তাহলে বাংলাদেশের উন্নয়ন আরও অনেক দূর এগিয়ে যেত। এখন আমাকে খুঁজে বের করতে হবে কারা কোথায় এ টাকাগুলো ক্ষতিগ্রস্ত করেছে।
শনিবার নিউইর্য়কের ম্যারিয়ট মারকুইজ হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ব্যক্তি কিংবা দলীয় পরিচয় যাই হোক না কেন দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না। অনিয়ম বা দুর্নীতি করে যদি কেউ ধরা পড়ে, আর সে যদি আমার দলেরও কেউ হয়, তাকেও বিন্দু পরিমাণ ছাড় দেব না।
দুর্নীতি ও মাদক ব্যবসা করে কেউ অবৈধ সম্পদের মালিক হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার।

আজকালের কন্ঠ/শফকি

প্রিন্ট করুন