আজকালের কন্ঠ ডেস্কঃকিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জয়নব বিবি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত ও তার ছেলে দেলোয়ার হোসেন (৪৫) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের হারুয়া বউ বাজার এলাকায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, কি কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তবে শত্রুতাবশত ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।