আদালত থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত | Daily AjKaler Kontho

আদালত থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৩, ৭:১১ অপরাহ্ন
আদালত থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত

:: কুমিল্লা প্রতিনিধি ::

কুমিল্লা বিজ্ঞ আদালতে পিটিশন দিয়ে ফেরার পথে সন্ত্রাসী হামলায় ১ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি হলেন-কুমিল্লার কালিরবাজারে ‘রায়হান ফার্নিচার’ এর মালিক জহিরুল ইসলাম।

জানা গেছে, ইসলামপুর আঞ্চলিক সড়কের (২১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত জহিরুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে কুমিল্লা সেন্ট্রাল হাসপাতাল ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি বিত্রুয় নিয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামের সাথে দ্বন্ধ চলছে।

ঘটনার দিন তার বিরুদ্ধে আদালতে পিটিশন দিয়ে ফেরার পথে আমিনুল ইসলাম এবং ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন তাদের সন্ত্রাসী দল নিয়ে এই ব্যবসায়ীর উপর হামলা করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোক জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, আমিনুল ইসলাম ও মহিউদ্দিনের সাথে ৬/৭জন পথিমধ্যে মোটরসাইকেলের ব্যারিকেড দিয়ে একদল সন্ত্রাসী ওই ব্যবসায়ীকে এলোপাথাড়ি মারতে থাকে। স্থানীয় লোকেদের সহায়তায় কুমিল্লা সেন্ট্রাল হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হয়।

কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আহম্মেদ সনজুর মোর্শেদ বলেন, ঘটনার তিন দিন পর একজন উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি করতে আসেন। ঘটসাটি পুরাতন হওয়ায় আমরা স্থানীয়ভাবে সালিশ -বৈঠকের মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছি। সালিশ-বৈঠকের সমাধান না হলে ব্যবসায়ী মামলা করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।