Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৯, ২০২১ , ১০:০৮ অপরাহ্ণ

পাঁচদিনেও হদিস মেলেনি সেই ব্যক্তির

লেখকঃ আজকালের কণ্ঠ

চট্টগ্রামে জলাবদ্ধতার স্রোতে নালায় পড়ে নিখোঁজ সেই পথচারীর খোঁজ মেলেনি এখনো। রোববার পঞ্চম দিনের মতো নগরীর চশমা খালের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় ফায়ার সার্ভিস।

খোঁজ না পেয়ে সন্ধ্যায় অভিযান সমাপ্ত ঘোষণা করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফখর উদ্দিন আহমেদ।

তিনি বলেন, সকাল ৮টা থেকে দিনভর মুরাদপুরের এন মোহাম্মদ প্লাস্টিক কারখানার সামনে থেকে শুরু করে চাঁন মিয়া রোড, কালারপুল, শমসের পাড়া হয়ে রেলক্রসিং পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়। তবে ওই ব্যক্তির খোঁজ পওয়া যায়নি। তাকে না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার সকালে মুরাদপুর এলাকায় জলাবদ্ধতার তীব্র স্রোতে পা পিছলে নালায় পড়ে যান পটিয়া উপজেলার মনসার টেক এলাকার বাসিন্দা সালেহ আহমদ। পরিবার নিয়ে নগরীর চকবাজার এলাকায় থেকে সবজির ব্যবসা করতেন তিনি।

ঘটনার দিন ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরিফে যাওয়ার জন্য মুরাদপুরে এসেছিলেন সালেহ আহমদ। ওখান থেকে বাসে দরবার শরিফে যাওয়ার কথা ছিল তার।

প্রিন্ট করুন