Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৭, ২০১৯ , ১:৫১ অপরাহ্ণ

আজ রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্কঃ   আজ শুক্রবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে ৪টা) এই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা অতীতের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন বলে সূত্র জানায়।
রোহিঙ্গা সংকট অবসানে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে চারটি প্রস্তাব উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গও তুলে ধরবেন।
এছাড়া ভাষণে বিশ্ব শান্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মোকাবেলা এবং ব্লু-ইকোনমি নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

আজকালের কন্ঠ/এমএম/শফিক

প্রিন্ট করুন