কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটার আলীপুর পটুয়াখালী জেলা তথ্য অফিসের উদ্যোগে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ও তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযো অধিদপ্তরের নিজস্ব শিল্পীবৃন্দের পরিচালনায় মঙ্গলবার বেলা ১২টার দিকে কুয়াকাটার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে উদ্বুদ্ধকরণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগীতানুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার সেলিম মাহমুদ। প্রধান অতিথি ছিলেন ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ সিদ্দিকুর রহমান বিশ্বাস, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে জেলে শ্রমিক সহ নানা পেশার শত শত লোক উপস্থিত ছিলেন।
উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, সরকারের উন্নয়ন ও অর্জন, মাননীয় প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রাডিং, এসডিজি ভিশন-২০২১, ভিশন-২০৪১, বাল্যবিবাহ, যৌতুক, নাশকতা প্রতিরোধ, দুর্নীতি, প্রতিরোধ, ডেঙ্গু ও গুজব প্রতিরোধ সহ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়।
আজকালের কন্ঠ/ এমএম/ শফিক