Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০১৯ , ৭:৪১ অপরাহ্ণ

পবিপ্রবি’র প্রকৌশলী সাময়িক বরখাস্ত

লেখকঃ আজকালের কণ্ঠ

দুমকি প্রতিনিধিঃ দূর্নীতির দায়ে জেলহাজতে থাকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুছ শরীফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ^^বিদ্যালয়ের রেজিষ্ট্রার (অ.দা) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত কর্তৃক গত রবিবার স্বাক্ষরিত নোটিশে বলা হয় পবিপ্রবি’র কর্মচারী সাধারন আচারন ও শৃঙ্খলা বিধির ৯(৪) ধারায় তাকে গ্রেফতারের তারিখ থেকে চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়। উল্লেখ্য গত ১ সেপ্টেম্বর দূদক কর্তৃক আটক হয়ে ফৌজদারী মামলায় (কেস নং ১/২০১৭) তিনি এখন জেল হাজতে রয়েছেন।

আজকালের কন্ঠ / আমির / শফিকুল ইসলাম

প্রিন্ট করুন