Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০১৯ , ৬:৪৯ অপরাহ্ণ

বাগেরহাটে ব্যাবসাইকে গুলিতে করে হত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

 

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় উত্তম বসু (৩২) নামে এক সার ও কীটনাশক বাগেরহাটে ব্যাবসাইকে গুলিতে করে হত্যা  করেছে সন্ত্রাসীরা। সোমবার রাতে ফকিরহাট উপজেলা সদরের আট্টাকী কুন্ডুপাড়ার বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা ওই ব্যাবসাইকে  গুলি করে হত্যা করে। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাবসাই উত্তম বসুর উপর হামলাকারী সন্ত্রাসীদের পুলিশ এখনো আটক করতে পারেনি। কি কারনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ব্যাবসাই উত্তম বসুকে গুলি করে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সোমবার রাতে স্থানীয় সার ও কীটনাশক ব্যবসায়ি উত্তম বসু প্রতিদিনের মতো ব্যাবসাই প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার কারন উদঘাটন ও জড়িত হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

প্রিন্ট করুন