Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৯, ২০২১ , ১২:৪০ অপরাহ্ণ

দুপুরে টিকা নেবেন খালেদা জিয়া

লেখকঃ আজকালের কণ্ঠ

করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বেলা ২টা ৩০মিনিটে রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১২ জুলাই খালেদা জিয়া টিকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। রোববার তার টিকার এসএমএস আসে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

প্রিন্ট করুন